• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

মামলার তদন্তে সত্যতা ছাড়া সাংবাদিক গ্রেফতার করা যাবেনা – আহমেদ আবু জাফর

রাজিব হাসান,নিজস্ব প্রতিবেদক গাজীপুর / ৭১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মামলার তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে একথা বলেছেন। কোনরূপ মামলা ছাড়া গ্রেফতারকৃত সাংবাদিক আনোয়ারের পক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুকের অপসারণ দাবি করেন।

মানববন্ধনে বলা হয়, গত ৪ মে রাত সাড়ে ৪টায় কামরাঙ্গীরচর এলাকায় তার বাসা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে কোনও মামলা বা ওয়ারেন্ট আছে কি-না জানতে চাইলে পুলিশ কোন কিছু দেখাতে পারনি। জোরপূর্বক তাকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন সাংবাদিক আনোয়ার। পরদিন ৩টায় ভ্রাম্যমান আদালতে পাঠান। আদালত তাকে বেকসুর খালাস দেওয়া হয়। তাহলে কেনো তাকে গ্রেফতার করা হয়েছিল প্রশ্ন রাখেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক নেতা টিটু, সাবেক নির্বাহী সদস্য জেসমিন জুঁই, সদস্য তাজুল ইসলাম, মো: রাসেল, সদস্য তাজউদ্দীন, মো: আফসার ও মো: আসলাম প্রমূখ।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের জামিন প্রদানসহ সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিকদের তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে সাংবাদিক হয়রানি বন্ধের দাবি তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা