• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
ছাত্র শাসনের নামে কৃষ্ণনগর মাক্কীনূর মাদ্রাসার এক পাষণ্ড শিক্ষকের নির্মম ও নিষ্ঠুর বেত্রাঘাতে শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ আতঙ্ক  শিক্ষায় সাফল্যের স্বীকৃতি: খুলনা বিভাগের সেরা মাসুদুর রহমান সাড়ে ১৯ কেজি গাঁজা’সহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সংবর্ধনা জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক মাসুরা টুনির ৬ মাসের কারাদণ্ড যশোরে বিএনপি ২ নেতার সাথে পুলিশের বাগবিতণ্ডা, তল্লাশি না করেই দুইজনকে ছাড়িয়ে নিলেন সহকর্মীরা মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা A.R টুটুলের বহিস্কার বিষয়ে দুটি কথা শ্বেতগঙ্গা খালখননে হরিলুট,নেপথ্যের কারিগর পানিসারা ইউপি সচিব ফরহাদ হোসেন কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ এর ভয়াবহ দুর্নীতি,শত-শত কোটি টাকা লুটপাট

অনুসন্ধানী প্রতিবেদক, চট্টগ্রাম / ৪৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাওবো) পওর বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ এবং স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়ায় বাস্তবায়নাধীন বন্যা নিয়ন্ত্রণ মেগা প্রকল্পে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের ভয়াবহ অভিযোগ রয়েছে। এই প্রকল্পে শুরু থেকে লুটে নেয়া হয়েছে কয়েক শত কোটি টাকা।

এছাড়া নিম্নমানের বালি ও পাথর দিয়ে ব্লক তৈরি করে কয়েক শত কোটি টাকা লোপাটের অভিযোগ শওকত ইবনে সাহীদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। নিয়ম অনুযায়ী রেডিমেড ঢালাইয়ের কথা থাকলেও ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করার অভিযোগ রয়েছে এসব প্রকল্পে।

ভূমি অধিগ্রহণে ভয়াবহ হয়রানি ও অনিয়ম:

জমির মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে প্রভাব খাটিয়ে বেড়িবাঁধের ভেতরে জমি ঢুকিয়ে নেওয়া এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। আবার পতিত ও ডোবা নালা জমিকে ভিটা জমি, আর ভিটা জমিকে বাণিজ্যিক প্লট হিসেবে সাবমিট করে সরকারের কয়েকশো কোটি লুটে নেন পওর-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ ও তাঁর সিন্ডিকেট।


মাটি কাটায় অনিয়ম:

এই প্রজেক্টের আওতাধীন আবাদি জমি ও খাল খনন করে অপরিকল্পিতভাবে মাটি তুলে বাঁধ নির্মাণের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি ও কৃষিজমির অবমূল্যায়ন করা হচ্ছে।

প্রকল্প ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূত্রতা:

সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্প গ্রহণ এবং রিটেইনিং ওয়াল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করায় প্রকল্পের কাজ বিলম্বিত ও ব্যয় অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ সংবাদ মাধ্যমকে বরাবর বলে আসছেন নির্মাণসামগ্রী (পাথর, বালি, সিমেন্ট) পরীক্ষা করে সন্তোষজনক মনে হলে বিল দেওয়া হয়েছে এবং ব্লকগুলো বুয়েটেও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

তবে আমাদের অনুসন্ধানী প্রতিবেদক বলেন, বুয়েটে শওকত ইবনে সাহীদ সাহেবের এমন কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যাদের কে তিনি উপঢৌকন পাঠিয়ে রিপোর্ট নিজের মতো করে পরিবর্তন পরিমার্জন করে নিতে পারেন।

তাই শর্ষের ভীতর যখন ভূত থাকে, তখন সেই ভূত ছাড়ানোর সাধ্য ওঝার প্রায়ই থাকেনা। ফলে প্রতিটি প্রজেক্টে সীমাহীন দুর্নীতি ও লুটপাট বাণিজ্যের মাধ্যমে শওকত ইবনে সাহীদ কালো টাকার পাহাড় গড়ে তুললেও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তির রেকর্ড নেই। নেই দুদক এনফোর্সমেন্ট টিমের আকষ্মিক অভিযান। ফলে শত-শত কোটি টাকা লুটপাট করার পরও শওকত ইবনে সাহীদ রয়েছেন ধরাছোঁয়ার বাইরে বহালতবিয়তে।।

এই সংবাদের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের প্রশ্নে মি. শওকত ইবনে সাহীদ এর বক্তব্য জানতে তাঁকে কল করা হলেও তিনি রিসিভ না করাই তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

( পওর বিভাগের আমাদের চট্টগ্রামের অনুসন্ধানী প্রতিবেদকের অনুসন্ধানের বিষয়ে জানতে আমাদের সাথেই থাকুন, আর চোখ রাখুন আমাদের প্রিন্ট ও অনলাইন ভার্সনে)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা