• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
আইনজীবী মিন্টুকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া আটকের প্রচেষ্টা: গ্রেফতার রুখে দিলেন গ্রামবাসী সরাইলে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ ‎বেনাপোলে প্রায় ৩২ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক জনগণের রায় বনাম রাজনৈতিক নিয়োগ: গণতন্ত্রের মর্যাদা কোথায়? চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ গ্রাম আদালত সক্রিয়করণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা পেলেন মণিরামপুরের ইউএনও সম্রাট হোসেন আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে মানববন্ধন মণিরামপুরে অন্তঃসত্ত্বা নারীকে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগ মেয়াদ শেষ হলেও পুকুর দখলে রাখার অভিযোগ, জমির অংশ ফেরত চান মালিক পক্ষ পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের ৯ লক্ষ টাকা নয়ছয়, সচিব ও মেম্বারের পাল্টাপাল্টি বক্তব্য

আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে মানববন্ধন

নূর আলম সিদ্দিকী মানু,সিনিয়র স্টাফ রিপোর্টার / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে ঢাকার আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এর আগে তারা এক ঘন্টা কলম বিরতি পালন করেন৷

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার জিরানী-আমতলা সড়কের জিরানী বাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহব্বায়ক রাশেদ হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব সোহরাব হোসেন।

বক্তারা অভিযোগ তুলে বলেন, ‘সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিলেন। আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এসআলম গ্রুপ এই ব্যাংকে লুটপাট করেছে। আমরা অবিলম্বে তার অপসারণ চাই এবং পূর্বের চেয়ারম্যানের বহাল দাবী করছি।”

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের গ্রাহক মো: ওমর ফারুক, মো: হাবীবুল ইসলাম, মো: মনিরুজ্জান মনির, জাফর হোসেন চুন্নু, মাঈনুদ্দিন নশু, শরীফ হোসাইন প্রমূখ সহ প্রায় শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা