• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক(১) মোতাবেক জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ জেলার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে মো. শরীফুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে মো. হাবিবুল ইসলাম হাবিবকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।

এর আগে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই দায়িত্বে পরিবর্তন আনা হলো।
নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাচকমলাপুর গ্ৰামের‌ এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং পরহেজগার ও সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব মরহুম হাজী শামসুজ্জোহার‌ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. শরীফুজ্জামান প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্বে যুক্ত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা