• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline
ঘুষ-দুর্নীতির ভারে ভারাক্রান্ত রাবিপ্রবি,সমালোচনায় সাবেক ভিসি আতিয়ার রহমান সেবার নামে প্রহসন,১৫ মাসে সাড়ে ৭ হাজার মামলা, আড়াই কোটি টাকা আয় পদ্মা ব্যারেজের পিডি নিয়োগে ‘হাসান মাহমুদ’ কেন? নেপথ্যে কার সুপারিশ?? গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন আরিফ খান রংপুরে প্রবাসীর স্ত্রীর বাড়িতে বারবার হামলা, পুলিশের পক্ষপাতের অভিযোগ এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল বেরোবিতে নির্মাণসামগ্রীর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪ চিহ্নিত সন্ত্রাসী মাদকাসক্ত গ্যাং স্টারদের টার্গেটে এবার বৃদ্ধা রাবেয়া

মঈন উদ্দীন ময়েনের বিরুদ্ধে “ষড়যন্ত্রমূলক” মামলার প্রতিবাদ ও জামিন পাওয়ায় গণসংবর্ধনা

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েনের বিরুদ্ধে “ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বানোয়াট হত্যা মামলা”র প্রতিবাদ এবং উচ্চ আদালত থেকে অগ্রিম জামিন পাওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর জীবননগর মুক্তমঞ্চে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত শামসুজ্জামান ডাবলু, জামায়াত নেতা দুই সহোদর হাফিজুর রহমান ও মফিজুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে চুয়াডাঙ্গা জেলার প্রবেশদ্বার হাসাদাহ বাজারে আগে থেকেই অবস্থানরত দলীয় নেতা কর্মীরা ছাদ খোলা গাড়িতে নেতাকে নিয়ে শত শত মোটরসাইকেলযোগে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে ময়েনকে জীবননগর মুক্তমঞ্চে নিয়ে আসে।

এরপর সেখানে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে মঈন উদ্দীন ময়েন বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামী দীর্ঘ ১৭ বছর আমরা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আমরা রাজপথে ছিলাম এবং ঐক্যবদ্ধভাবেই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি টগর আমার জনপ্রিয়তা দেখে আমাকে প্রধান প্রতিপক্ষ ভাবতো। রাজনৈতিকভাবে হয়রানি ও নেতৃত্বকে দমিয়ে রাখতে আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিতো।

সেই সময় আমি ছিলাম ফ্যাসিস্টের দ্বারা জেলার সর্বোচ্চ নির্যাতিত নেতা এবং সর্বোচ্চ সংখ্যক মামলার আসামি। একইভাবে এখন জামায়াতও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলা দিচ্ছে।

তিনি আরও বলেন, আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না। জীবননগরের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নেতা-কর্মীদের বিপদে আমি সবসময় এগিয়ে আসবো।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, সারোয়ার হোসেন, মিঠু, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি বদরউদ্দিন বাদল, যুবদল নেতা সাইফুল ইসলাম, কেডিকে ইউনিয়ন বিএনপির নেতা রাফিউল, বাঁকা ইউনিয়ন বিএনপি নেতা খাদেমুল ইসলাম খোকন, শ্রমিক নেতা রবগুল প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা