• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Headline
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবীশ এনামুল আওলাদ আয়নাল আকিবদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

যশোরে প্রায় ২৪ লক্ষ টাকার স্বর্ণসহ আটক-১

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ১৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা মূল্যের একটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৯ (বিজিবি)।

‎সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. তাজুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

  

‎বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকায় থেকে যশোর হয়ে নাভারন সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। আটক তাজুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামে।

‎বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। এছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ১৩ হাজার টাকা এবং নগদ ২ হাজার ২০০ টাকাসহ মোট জব্দকৃত আলামতের মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।

‎আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা