• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার আ:খালেকের মাসিক উপরি আয় দেড় কোটি টাকারও বেশি শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের বেনাপোল রাজস্ব কর্মকর্তা রাসেল কবিরের নামে বেনামে সম্পদের পাহাড় সরাইলে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০

অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ২৬ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়াদী বিজিবি ক্যাম্প সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এসময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ১০ জনকে আটক করে টহলরত বিজিবি।

চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা
হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা