• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

চুয়াডাঙ্গা সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ আটক ১

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার: / ৪৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরো স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্তে নিয়মিত টহল পরিচালনা করছিলেন। এ সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি জীবননগর ৪নং সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মো. কাসেদ আলীর ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা ০১৭১১-২১৭৩৯০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা