• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

‎বেনাপোল আইসিপি এলাকায় ২ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ৫২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক করেছে ৪৯ বিজিবি।

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৮টি শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্যের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দে সাফল্য অর্জিত হচ্ছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা