• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার আ:খালেকের মাসিক উপরি আয় দেড় কোটি টাকারও বেশি শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের বেনাপোল রাজস্ব কর্মকর্তা রাসেল কবিরের নামে বেনামে সম্পদের পাহাড় সরাইলে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ৪২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা ২৭শে মে (বুধবার) অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আল জারওয়ান জানান, আগামী ১৭ই মে রবিবার আরব আমিরাতের স্থানীয় সময় রাত ১২টা ০১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ঐদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ দিগন্তে অবস্থান করবে এবং এর উচ্চতা হবে প্রায় ১০ ডিগ্রি। ফলে ওইদিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার জন্য আবহাওয়া ও পরিস্থিতি অত্যন্ত অনুকূলে থাকবে।

এই গণনা অনুযায়ী, ১৮ই মে সোমবার জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে পবিত্র আরাফাত দিবস ২৬শে মে মঙ্গলবার এবং পবিত্র ঈদুল আজহা ২৭শে মে বুধবার উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, এটি সম্পূর্ণ জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে বলা হয়েছে। প্রতি বছরের মতো এবারও জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে আমিরাতের চাঁদ দেখা কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের চূড়ান্ত ও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।

ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এই উৎসবটি মূলত জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় এবং এর মাধ্যমেই পবিত্র হজের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা