চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান’র প্রত্যক্ষ তত্বাবধানে ও সার্বিক দিক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে প্রতিনিয়ত চুয়াডাঙ্গা থানাধীন এলাকায় ব্যাপক অভিযান চলমান রয়েছে।
অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র- মাদকদ্রব্য উদ্ধার, নাশকতাকারীদেরকে গ্রেফতার সহ অন্যান্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।
তারই ধারবাহিকতায় মোঃ সোলায়মান শেখ, অফিসার ইনচার্জ জীবননগর থানা এর নেতৃত্বে জীবননগর থানা পুলিশ এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর আছেন।
তৎপ্রেক্ষিতে গত ইং-১৪/০৫/২০২৬ খ্রিঃ তারিখে জীবননগর থানার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা ০৯(নয়) জন পরোয়ানাভুক্ত আসামী, নারী নির্যাতন মামলার আসামী সহ মাদক কারবারী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।