সামাজিক অবক্ষয় রোধে ঝিকরগাছার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান ” সেবা সংগঠন ” এর আয়োজনে আজ ২২শে মে,২০২৬ বিকাল ৫টায় উপজেলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছা রিপোটার্স ক্লাবের সভাপতি শিক্ষক ও সাংবাদিক নেতা এবং সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জান বাবু জানিয়েছেন ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষক চিহ্নিতকরণ এবং ৭ কর্মদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করে ধর্ষক ও তার সহায়তাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের দাবিতে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও সচেতন সমাজের প্রতিনিধিবৃন্দ একাত্মতা ঘোষণা করেছেন। দলমত নির্বিশেষে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষজনকে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।