• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার আ:খালেকের মাসিক উপরি আয় দেড় কোটি টাকারও বেশি শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের বেনাপোল রাজস্ব কর্মকর্তা রাসেল কবিরের নামে বেনামে সম্পদের পাহাড় সরাইলে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০

ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত

আবু রায়হান, মনিরামপুর, যশোর প্রতিনিধি / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

যশোরের মণিরামপুরে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ কার্নিভাল-২০২৬ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় মণিরামপুরিয়ান শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম মণিরামপুর-এর আয়োজনে সোমবার ১ জুন সকালে মণিরামপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমদাদুল হক।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম. রাকিবুল ইসলাম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা তরুণদের মধ্যে ঐক্য, নেতৃত্বের বিকাশ এবং খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা