• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণের অভিযোগে আদালতকর্মী অভিযুক্ত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা

শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, যারা নেতৃত্বের দৌড়ে এগিয়ে

শেখ রাজীব হাসান,নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: / ৯১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপির আদর্শিক কর্মী তৈরির আঁতুড়ঘর এবং সংগঠনের ‘ভ্যানগার্ড’ হিসেবে বিবেচনা করা হয়। এই সংগঠন থেকেই বিএনপির বহু কেন্দ্রীয় নেতার রাজনৈতিক উত্থান ঘটেছে। ফলে জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন কেন্দ্রীয় কমিটি নিয়ে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিতে পারেন। এর অংশ হিসেবে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে বলে জানা গেছে।
ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। সভাপতি পদে আলোচনায় যারা
সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ , সহ-সভাপতি এ.বি.এম. ইজাজুল কবির রুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনায় এই চার নেতাকে সভাপতি পদের শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

সাধারণ সম্পাদক পদে কারা এগিয়ে,
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
তবে চূড়ান্ত নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড নতুন ও যোগ্য নেতৃত্বের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্বের সম্ভাবনা বিশেষ করে গত জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা এবার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনায় আসছে।
সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আওতাধীন ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রয়েছে। এই বিশাল শিক্ষার্থী জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে আরও সম্পৃক্ত করতে কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন নেতাকে গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে নেতৃত্বের আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নামগুলোর মধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক, মো: রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু)।

যদিও ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে দলীয় অঙ্গনে কাজ চলছে জোরালোভাবে। এখন সবার দৃষ্টি বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের দিকে। নতুন কমিটিতে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকার সমন্বয় কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা