• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি পংকজ কুমার দেবনাথের ভাই BRTA ঢাকামেট্রো-৩ এর ‘ছায়া সম্রাট’ সুব্রত কুমার দেবনাথ বহাল এখনো ???  একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে’–চুয়াডাঙ্গায় জামায়াত নেতা জুবায়ের বেনাপোল বন্দরে নথিপত্রহীন পণ্য জব্দের পর পাচার, অভিযুক্ত শেড ইনচার্জ আবুল খায়ের,সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল,আনোয়ার ও রাসেল এখনো বহাল তবিয়তে রংপুরে ‘লাক্সারি চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এর যাত্রা শুরু ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবীশ এনামুল আওলাদ আয়নাল আকিবদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

‎বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ৫ টি স্বর্ণের বারসহ আটক ১

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রিপন মৃধা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়ালা ডাকঘরের টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

‎বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ১৭ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

‎আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

<span;>‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা